আলমডাঙ্গায় শহীদদের প্রতি যুব রেড ক্রিসেন্টের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার শহীদ কবরস্থানে যথাযোগ্য মর্যাদায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে যুব রেড ক্রিসেন্ট আলমডাঙ্গা সরকারি কলেজ শাখা।বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সংগঠনের সদস্যরা শহীদ কবরস্থানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করেন। এ সময় তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশের স্বাধীনতার জন্য তাদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের টিচার ইনচার্জ মোঃ তারিক তাহসান। এছাড়াও উপস্থিত ছিলেন যুব প্রধান মোঃ আব্দুর রাকিব জীবন, সহ-যুব প্রধান মোঃ রাব্বি আহমেদ, নারী যুব প্রধান মৌমিতা বিশ্বাস অদিতি এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবের দিন। এই দিনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।তারা আরও বলেন, মানবিক কার্যক্রম ও স্বেচ্ছাসেবামূলক কাজের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাওয়াই যুব রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য, এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।পরে সংগঠনের সদস্যরা শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031