
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১টা ৩০ মিনিটে ডিসি সাহিত্য মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হঅনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস তুলে ধরেন এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।আলোচনা পর্ব শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকমান্ডার আবেছ উদ্দিন, বীর প্রতীক মো. সাইদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (স্থানীয় সরকার) শারমিন আক্তারসহ বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা।