নলছিটিতে কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে শোক দিবস পালিত
Spread the love

নলছিটিতে কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ উদ্যোগে শোক দিবস পালিত

 

ঝালকাঠির নলছিটিতে কুলকাঠি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নিয়ে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) কুলকাঠি ইউনিয়ন পরিষদ হল রুমে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু, প্রধান বক্তা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শরীফ মিজানুর রহমান লালন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক বেলায়েত হোসেন দুলাল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট হাসান আলম সুমন ও মোঃ মশিউর রহমান খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ন সাঃ সম্পাদক এইচ এম সজীব, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ শামীম রেজা প্রমুখ।

সভার সভাপতিত্ব করেন কুলকাঠি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের দ্বায়িত্ব প্রাপ্ত সভাপতি এইচএম নুরুজ্জামান স্বপন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন দ্বায়িত্বপ্রাপ্ত সাঃ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।

এসময় ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেট হামলায় আহত নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

এসময় বক্তরা বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও আর্দশ এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। বক্তারা, এসময় আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এতে কুলকাঠি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031