মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ ২৬ মার্চ সকাল ৮টা ৩০ মিনিটে চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন, কবুতর অবমুক্তকরণ এবং আকাশে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন এবং পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।প্যারেড অধিনায়ক মো. আব্দুস সামাদের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষী বাহিনী, বিএনসিসি এবং রোভার স্কাউটের সদস্যরা সুশৃঙ্খল কুচকাওয়াজ প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।কুচকাওয়াজ শেষে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণে মনোজ্ঞ ডিসপ্লে পরিবেশন করে, যা অনুষ্ঠানে বাড়তি আকর্ষণ যোগ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আয়োজন দেশপ্রেম, শৃঙ্খলা ও ঐক্যের এক অনন্য দৃষ্টান্ত হিসেবে প্রশংসিত হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031