ফরিদপুরের সালথা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।দিবসের সূচনা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সালথা উপজেলা চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি সালথা থানা, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতার কর্মীরা পর্যায়ক্রমে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।সকাল ১০ টায় সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা শৃঙ্খলা আবদ্ধ ভাবে মার্চপাস্ট প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি মহান মুক্তিযোদ্ধা ভিত্তিক নাটক পরিদর্শন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।দিবসের অপরাহ্ন উপজেলা পরিষদ হল রুমে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে সরিয়ে দিতে এবং দেশের মানুষের উন্নয়ন – অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিনে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, সহ বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার শওকত আকবর। আলোচনা সভা ও সংবর্ধনা শেষে চীনের আনুষ্ঠানিক কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।










