
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।ভোরে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর হরিণাকুণ্ডু উপজেলা চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠন এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল আলম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসাইন,হরিণাকুন্ডু থানার ওসি গোলাম কিবরিয়া,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তিতুমীর, উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসার, উজ্জ্বল কুমার কুন্ডুএছাড়াও উপজেলা বিএনপির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন। যুবদলের আহব্বায়ক আব্দুস সামাদ,যুগ্ম আহব্বায়ক নাজমুল হুদা রিপন সহ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকেও শহীদ মিনারে শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পমাল্য অর্পণ করা হয়।পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এসময় উপস্থিত জনতা ও স্থানীয় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার শপথ নেন।উপজেলায় প্রিয়নাথ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে পুলিশ, আনসার-ভিডিপি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। এছাড়া দিবসটি উপলক্ষে স্থানীয় প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।শহরের প্রধান প্রধান সড়কগুলোতে আলোকসজ্জা এবং গুরুত্বপূর্ণ মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। দিনটি উদযাপনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।