মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ

আজ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে কুড়িগ্রাম জেলা পুলিশ কর্তৃক ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কুড়িগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।সূর্যোদয়ের সাথে সাথে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মহোদয় কুড়িগ্রামের কলেজ মোড়স্থ ‘স্বাধীনতার বিজয়স্তম্ভ’, ‘মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ’ ও শাপলা চত্ত্বরে অবস্থিত ‘শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক’ এ পুষ্পস্তবক নিবেদনের মাধ্যমেমুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।এ সময় কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এ.এস.এম মুক্তারুজ্জামান, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আশরাফুল আলম, পিপিএম, কুড়িগ্রাম সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ রানা , নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মোঃ গোলাম মোর্শেদ, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ফাহাদ বিন সালাউদ্দিন সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031