
মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ উপলক্ষে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এ কর্মসূচির আয়োজন করা হয়।এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সচিব ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খাইরুল ইসলাম বাংলাদেশ সমাচার প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ, দৈনিক মাটি ও মানুষ প্রতিনিধি হারাধন সূত্রধরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।এ সময় মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।