টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আটক

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২৮ হাজার পিস ইয়াবা ও এক ক্যান বিয়ারসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গ্রেফতারকৃত মোঃ শাহীন (১৮) টেকনাফ থানার মহেশখালীয়া পাড়া এলাকার আবুল ফয়েজের ছেলে।উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে শীলখালী অস্থায়ী চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ড্রাইভিং হুইলের কাপবোর্ডের পেছনে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১৪টি প্যাকেটে মোড়ানো ২৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ ঘটনায় প্রাইভেটকার চালক শাহীনকে আটক করা হয়। তার কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবা, বিয়ার, প্রাইভেটকার ও মোবাইলসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031