জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।আজ বিকাল ৩ ঘটিকায় পাঁচবিবি উপজেলার বেরাখাই বাজারে অনুষ্ঠিত এই পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারী মোঃ বাইজিদ বোস্তামী।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোঃ ফজলুর রহমান সাঈদ (এমপি)।তিনি তাঁর বক্তব্যে পবিত্র ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, ঈদ শুধু আনন্দের উৎসব নয়—এটি ত্যাগ,সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। তিনি সমাজে ন্যায়বিচার,সাম্য ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল,পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান,পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম,নায়েবে আমীর অধ্যাপক আজিজুল হক ঠান্ডা এবং উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আলতাফ হোসেন মাস্টার,ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারী শফিকুল ইসলাম,সরাইল কলেজের সহকারী অধ্যাপক মোঃ শাহাজান আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।










