
২৩/০৩/২০২৬ তারিখেউলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রয়রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।উলিপুর উপজেলার জুম্মাহাট, গুনাইগাছ এলাকার মো:রুহুল আমিন, পিতা: নুরুজ্জামান,কে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয় করার অপরাধে পেট্রোলিয়াম আইন, ২০১৬ এর ২০(১) ধারায় ৫০০০/- টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও দুর্গাপুর পেট্রোল পাম্প সহ চৌমুহনী বাজার, হাতিয়া মিলন এন্টারপ্রাইজ দোকানে ১২৫/- টাকা লিটারে পেট্রোল বিক্রয় নিশ্চিত করা হয় এবং অতিরিক্ত দামে যেনো কোনো তেল বিক্রয় না করা হয় সে বিষয়ে সতর্ক করেন সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান। অভিযান পরিচালনা করার সাথে পুলিশ ফোর্স, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।