
আজ (২১ মার্চ ) মহান স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বিএনপির সাবেক মহাসচিব. সাবেক মন্ত্রী এবং বর্ষীয়ান রাজনীতিবিদ জননেতা মরহুম এ এম ওবায়দুর রহমানের ১৯ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।দিবস উপলক্ষে জেলা এবং নগরকান্দা ও সালথা উপজেলার সহ বিভিন্ন দলীয় সামাজিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিলাম কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা এবং তার কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ।এ সময় স্থানীয় নেতা কর্মীরা বলেন, মরহুম কেএম ওবাইদুর রহমান ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের একজন বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বে নতুন প্রজন্মের জন্য কোন অনুকরণীয় ও স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ।আলোচনা সভার বক্তারা, তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, সততা, নিষ্ঠা, এবং দেশ প্রেমের কথা তুলে ধরেন। তারা আরো বলেন, দেশের ক্রান্তিকালে তাঁর অবদান যাত্রী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে রাখবে।দোয়া মাহফিলে তাঁর আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।