কালবৈশাখী ক্ষতিগ্রস্তদের পাশে সাবেক চেয়ারম্যান সেলিম: প্রতি পরিবার ২৫ কেজি চাল ও নগদ সহায়তা

চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের উদয়পুর ও কাটাভাঙ্গাঙ্গ্রামে সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল এবং নগদ অর্থ সহায়তা প্রদান করে স্থানীয় নেতা ও সাবেক চেয়ারম্যান মোঃ আসিরুল ইসলাম সেলিম মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন।রবিবার (২২ মার্চ) বিকেল ৩টায় উদয়পুর ও কাটাভাঙ্গা গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। স্থানীয়রা জানান, ১৯ মার্চ রাতের অল্প সময়ের মধ্যে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে বহু পরিবারের বসতঘর, রান্নাঘর ও গাছপালা লণ্ডভণ্ড হয়ে যায়। অনেক পরিবারের ঘরের চালা উড়ে যায়, ভেঙে পড়ে টিনের ঘর, উপড়ে পড়ে গাছপালা। এতে করে অনেক পরিবার খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হয় এবং খাদ্য সংকটসহ নানাবিধ দুর্ভোগে পড়েন।দুর্যোগের এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে ব্যক্তিগত উদ্যোগে এবং দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও ৭ নম্বর জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আসিরুল ইসলাম সেলিম।ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাওনাইন টিলু, চুয়াডাঙ্গা জেলা বিএনপির নেতা আখতারুজ্জামান আক্তারসহ হারদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল রাজনৈতিক নয়, এটি একটি মানবিক ও নৈতিক দায়িত্ব।ত্রাণ পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন এবং জানান, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এই ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগায়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031