আলমডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডে জামায়াতে ইসলামী’র উদ্যোগে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ড (এরশাদপুর) এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১৯ মার্চ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় ৮৫টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়, যা তাদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বাইতুল মাল সম্পাদক ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাওলানা আব্দুল হান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড জামায়াতে ইসলামী’র আমীর নাজমুস সালেহীন, সেক্রেটারি মোঃ আল আমিন হোসাইনসহ ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের মূল শিক্ষা। প্রতি বছরের ন্যায় এবারও তারা দরিদ্র মানুষের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করেছেন। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031