কাতার থেকে বার্সেলোনায় সরলো স্পেন-মিশর প্রীতি ম্যাচ

স্পেন ও মিশরের মধ্যকার বহুল প্রতীক্ষিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ভেন্যু নিয়ে নাটকীয় মোড় এসেছে। কাতারের দোহায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ম্যাচটির ভেন্যু বদলে নেওয়া হয়েছে স্পেনের বার্সেলোনায়।শুক্রবার (২০ মার্চ) মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এবং স্পেন জাতীয় দলের পক্ষ থেকে পৃথক বিবৃতিতে এই ভেন্যু পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।প্রথমে নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩১ মার্চ কাতারের দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে মধ্যপ্রাচ্যে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির অস্থিরতার কারণে সেখানে ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর আগে ইএফএ ‘সাংগঠনিক কারণ’ দেখিয়ে ম্যাচটি বাতিলের কথা জানালেও দুই দেশের ফুটবল বোর্ডই বিশ্বকাপ প্রস্তুতির কথা মাথায় রেখে বিকল্প পথ খুঁজতে শুরু করে।দুই দেশের ফুটবল ফেডারেশনের জরুরি আলোচনার পর ভিসা, লজিস্টিকস এবং অন্যান্য কারিগরি জটিলতা নিরসন করে ম্যাচটি বার্সেলোনায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। ইএফএ এক বিবৃতিতে জানিয়েছে, মূলত নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দলের খেলোয়াড়দের ভ্রমণের ক্লান্তি কমাতেই ভেন্যু পরিবর্তনের এই সিদ্ধান্ত।ভেন্যু পরিবর্তন হলেও ম্যাচের তারিখে কোনো বদল আসেনি। আগের ঘোষণা অনুযায়ী আগামী ৩১ মার্চ বার্সেলোনায় মাঠে নামবে ফিফা র‍্যাঙ্কিংয়ের অন্যতম সেরা দুই শক্তি স্পেন ও মিশর। এই ম্যাচকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি হয়েছে।বিশ্বকাপের আগে নিজেদের শক্তিমত্তা ঝালিয়ে নিতে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা ঘরের মাঠে মোহামেদ সালাহদের মোকাবেলা করবে। ক্রীড়া বিশ্লেষকদের মতে, বার্সেলোনায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ায় স্পেনের জন্য বাড়তি সুবিধা থাকলেও মিশরের গতির কাছে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে স্বাগতিকরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031