ঈদের পবিত্রতা বজায় রেখে হিংসা-বিদ্বেষ ভুলে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশা

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সদস্য মোঃ মিজানুর রহমান মধু পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল শুভান্যুধায়ীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে ঈদুল ফিতরের পবিত্রতা মানুষের মন থেকে হিংসা-বিদ্বেষ দূর করে দিক এবং সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ যেন সকলের জীবনে অনাবিল আনন্দ ও প্রশান্তি নিয়ে আসে—এমনটাই প্রত্যাশা করেন তিনি।তিনি আরও বলেন, ঈদ শুধু আনন্দের নয়, বরং এটি ভালোবাসা, ক্ষমা ও নতুনভাবে শুরু করার একটি গুরুত্বপূর্ণ দিন। এ উপলক্ষে সকলকে রাগ-ক্ষোভ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।মিজানুর রহমান মধু অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, মাদক ব্যবসা, বাল্যবিয়ে ও সন্ত্রাসের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।বার্তার শেষাংশে তিনি অনলাইন টিভি চ্যানেল SFTv-এর পরিচালক সঞ্জু ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং SFTv যেন সবসময় সমাজের দর্পণ হিসেবে নিরপেক্ষভাবে কাজ করে—সেই দোয়া করেন।পরিশেষে তিনি সকলের জন্য অফুরান শুভেচ্ছা, শুভকামনা ও দোয়া জানিয়ে বলেন—“ঈদ মোবারক।”

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031