মার্কিন হামলায় সহায়তা: আমিরাতের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

সংযুক্ত আরব আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর মার্কিন সামরিক হামলার অভিযোগে আবুধাবির কাছে আনুষ্ঠানিক ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। এ বিষয়ে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে একটি কড়া প্রতিবাদলিপি পাঠিয়েছেন।চিঠিতে ইরান দাবি করেছে, আমিরাত তাদের ভূমি ব্যবহার করতে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, যার জন্য তাদের রাষ্ট্রীয়ভাবে দায়ভার গ্রহণ করতে হবে।ইরানের সংবাদ সংস্থা ‘নুরনিউজ’ এবং আন্তর্জাতিক গণমাধ্যম ‘আল জাজিরা’র প্রতিবেদন অনুযায়ী, রাষ্ট্রদূত ইরাভানি চিঠিতে উল্লেখ করেছেন:”সংযুক্ত আরব আমিরাত মার্কিন বাহিনীকে তাদের বন্দর, ডক এবং সামরিক ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলার সুযোগ করে দিয়েছে। এটি একটি আন্তর্জাতিকভাবে অন্যায় কাজ (Internationally Wrongful Act), যার ফলে উদ্ভূত সমস্ত বস্তুগত ও নৈতিক ক্ষতির জন্য আমিরাতকে পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।”ইরানের দাবি, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি যৌথ অভিযানে আমিরাতের রাস আল-খাইমাহ এবং দুবাইয়ের কাছাকাছি এলাকা থেকে ইরানের খার্গ দ্বীপ ও আবু মুসা দ্বীপে হামলা চালানো হয়েছে।গত বুধবার (১৮ মার্চ) ইসরায়েল ইরানের দক্ষিণ পার্স (South Pars) গ্যাসক্ষেত্রে বড় ধরনের হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরানও কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আমিরাতের হাবশান গ্যাস ফিল্ড এবং দুবাইয়ের জাবেল আলী বন্দর সংলগ্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার খবর পাওয়া গেছে।ইরানের অভিযোগ, উপসাগরীয় দেশগুলো আগে থেকেই তাদের ভূখণ্ড আগ্রাসীদের জন্য উন্মুক্ত করে দিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করেছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031