চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর চেলসিতে অনিশ্চিত এনজো, লা ফিনালিসিমা বাতিল নিয়ে আক্ষেপ

লন্ডন: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব থেকে চেলসির বিদায়ের পর স্ট্যামফোর্ড ব্রিজে এনজো ফার্নান্দেজের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ২০৩২ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও, ব্লুজদের ডেরায় এই আর্জেন্টাইন মিডফিল্ডারের থাকা না-থাকা নিয়ে শুরু হয়েছে জোরালো গুঞ্জন।চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে ঘরের মাঠে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে চেলসি। ম্যাচ শেষে ইএসপিএন-এর পক্ষ থেকে চেলসিতে এনজোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। এনজো বলেন, “আমি জানি না। এখন আমি এখানেই মনোযোগ দিচ্ছি। এরপর বিশ্বকাপ আসছে, তারপর দেখা যাবে।” তার এই মন্তব্য পরিস্থিতি পরিষ্কার করার বদলে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে।এদিকে ক্লাব ফুটবলের হতাশার পাশাপাশি জাতীয় দল নিয়েও দুঃসংবাদ শুনতে হয়েছে এনজোকে। চলতি মার্চ মাসে ফিফা উইন্ডোতে ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ‘লা ফিনালিসিমা’ ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আগামী ২৭ মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি নির্ধারণ করা থাকলেও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে তা বাতিল করা হয়েছে।ম্যাচ বাতিলের বিষয়ে গভীর দুঃখ প্রকাশ করে এনজো বলেন, “মধ্যপ্রাচ্যে অনেক সমস্যা চলছে; আমি চাই বিশ্বে শান্তি ও ভালোবাসা থাকুক, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি স্পেনের বিপক্ষে খেলতে চেয়েছিলাম, কারণ জাতীয় দলের প্রতিনিধিত্ব করা আমার কাছে অনেক বড় বিষয়। আশা করি কোনো একদিন আমরা এই ম্যাচটি খেলতে পারব।”চেলসির হয়ে ২০৩২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ থাকলেও বড় টুর্নামেন্টগুলো থেকে চেলসির একের পর এক বিদায়ে হতাশ এই তারকা। বিশ্বকাপের পর তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেবেন কি না, এখন সেটিই দেখার বিষয়

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031