আলমডাঙ্গার ভাংবাড়ীয়ায় ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুর উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৭ রমজান) বিকেলে আয়োজিত এ ইফতার মাহফিলে গ্রামের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এতে শত শত ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।অনুষ্ঠানে দলমত নির্বিশেষে ভাংবাড়ীয়া গ্রামের সাধারণ মানুষ, স্থানীয় বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ ও নারীরাও সক্রিয়ভাবে অংশ নেন।ইফতার মাহফিলের শুরুতে পবিত্র রোজার তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত করা হয়। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন এবং মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, এলাকার শান্তি-শৃঙ্খলা ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।এসময় আয়োজক সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু বলেন, “এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজানের শিক্ষা অনুযায়ী ত্যাগ ও সংযমের মাধ্যমে সবাই মিলে ঐক্যবদ্ধ সমাজ গড়ে তুলতে হবে।”স্থানীয়দের মতে, ভাংবাড়ীয়া ঈদগাহ ময়দানটি প্রতি বছরই ইফতার মাহফিল আয়োজনের জন্য একটি ঐতিহ্যবাহী কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখে।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাংবাড়ীয়া ইউনিয়নের সরকারি কাজী মাওলানা আবু মুসা।অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে ইতিবাচক অনুপ্রেরণা সৃষ্টি করে এবং এলাকার উন্নয়ন ও সামাজিক ঐক্য জোরদারে সহায়ক ভূমিকা রাখে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031