আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানায়, আলমডাঙ্গা থানা পাইকপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে ১৭ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর উত্তরপাড়া গ্রামের একটি মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি কালিদাসপুর উত্তরপাড়া গ্রামের বাসিন্দা, মিন্টুর ছেলে মিলন (২৫)। এ সময় তার কাছ থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031