সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

ফরিদপুরের সালথা উপজেলায় মোঃ রাকিবুল হাসান জুয়েল (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার সালথা সদর বাজারে এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে দ্রুত বিচার আইনে একটি মামলার পরেনভুক্ত আসামি হিসাবে তাকে গ্রেফতার দেখে আদালতে পাঠালো হয়েছে।গ্রেফতারকৃত রাকিবুল হাসান জুয়েল সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন।তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল পশ্চিম পাড়া গ্রামের আব্দুল ওহাব মাতুবরের ছেলে।গ্রেপ্তারি বিষয়ক নিশ্চিত করে সালতা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোঃ বাবলুর রহমান খান জানান, দ্রুত বিচার আইন একটি মামলায় রাকিবুল হাসান জুয়েলকে ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সালথায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

17 March 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com