নবাবগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৫৪ জন প্রতিবন্ধীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ‘সক্ষমতা প্রতিবন্ধী যুব ও পুনর্বাসন সংস্থা’র আয়োজনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম ফতে প্রতিবন্ধীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন।এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউনুচ আলী, সহকারী অধ্যাপক আল আলিমুল রাজি, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান এবং সংস্থার সভাপতি রাজিউল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031