শাহজাদপুরে রাজনৈতিক ও সুধী সমাজের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন শ্রেণিপেশাজীবীদের সম্মানে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সমাজে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন শাহজাদপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আইয়ুব আলী। তার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, ব্যবসায়ী, সমাজসেবকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও সহমর্মিতা বজায় রাখার গুরুত্বের ওপর আলোকপাত করেন।
ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, দেশের উন্নতি ও মানুষের সুখ-সমৃদ্ধির জন্যও বিশেষভাবে দোয়া করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস মানুষকে আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এ ধরনের ইফতার ও দোয়া মাহফিল সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করে এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও মজবুত করে।
আয়োজক আলহাজ্ব আইয়ুব আলী বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে একত্রিত করার উদ্দেশ্যেই এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031