রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রশংসায় ভাসছেন আলমডাঙ্গা ইউএনও পান্না আক্তার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে গভীর রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযানের নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৪৬ মিনিটের দিকে হাটবোয়ালিয়া বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করার অভিযোগে পান্না ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় বাজারে জ্বালানি তেলের বিক্রি পর্যবেক্ষণ করা হলে দেখা যায়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রি করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।গভীর রাতে অভিযান পরিচালনা করে ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তারের এই উদ্যোগকে স্থানীয়রা দূরদর্শিতা ও দায়িত্বশীলতার পরিচয় হিসেবে দেখছেন। অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তার এ পদক্ষেপের প্রশংসা করা হচ্ছে।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার বলেন, বাজারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রি করেন, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031