পাইকগাছায় ভিজিএফ কার্ডের চাল বিতরণ

খুলনার পাইকগাছা পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পৌরসভার ৯টি ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়। বিতরণ কার্যক্রম মনিটরিং করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব এবং পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারের এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। মনিটরিংকালে তারা চাল বিতরণ কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং সুষ্ঠু ও স্বচ্ছভাবে বিতরণ কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031