পাইকগাছায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

খুলনার পাইকগাছায় বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে হুইলচেয়ার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস। এছাড়াও উপকারভোগী ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২৫ জন বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব হুইলচেয়ার বিতরণ করা হয়। এতে উপকারভোগীরা তাদের চলাচলে নতুন সম্ভাবনার কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031