জামালগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে কর্মকর্তা ও স্টাফদের অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) সন্ধ্যায় উপজেলার পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জামালগঞ্জ ব্রাঞ্চে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জামালগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মো. রহমত আলী, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম, জামালগঞ্জ থানার এএসআই সুমন চন্দ্র দেব, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (হিসাব) নমিতা রানী মিস্ত্রি, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার (লোন) টিটু তালুকদার, কমিউনিটি ম্যানেজার হুমায়ুন ফরিদ, কমিউনিটি ম্যানেজার মো. হোসেন মিয়াসহ ব্রাঞ্চের সকল কর্মকর্তা-কর্মচারী।
ইফতার মাহফিল উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন জামালগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ। দোয়া শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতারে অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিলটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এমন আয়োজনের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031