বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবে সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় পথিক ট্রাভেলসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি ও রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আঃ কুদ্দুস শেখ, পথিক ট্রাভেলসের পরিচালক জাকারিয়া হুসাইন শাওন, চুলকাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ ঢালী এবং এলাকার সাংবাদিকবৃন্দ। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন চুলকাটি বাজার জামে মসজিদের পেশ ইমাম রাসেল রহমান। অনুষ্ঠানটি সাংবাদিক ও ব্যবসায়ী সমাজের মধ্যে ঐক্যবদ্ধতার একটি সুন্দর উদাহরণ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
ভিউ: ৩৮










