সালথায় পাটচাষিদেরমাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধন

ফরিদপুরে সালথায় পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (১৬ মার্চ) দুপুর ১ টায় উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথা এর আয়োজনে বস্তু ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্প এর আওতায় তালিকাভুক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে উপজেলা পরিষদের চত্বরে এই পাট বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
পাট বীজ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। এ সময় মোট ১ হাজার ৩ শত পাট চাষীদের মাঝে এই পাট বীজ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী বলেন, পাট চাষীদের মাঝে পাট বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। সালথা উপজেলার ৮ টি ইউনিয়নের মোট ৩ হাজার তালিকাভুক্ত পাটচাষি রয়েছে। এরমধ্যে আজকে ১ হাজার ৩ শত চাষীদের মাঝে পাট বীজ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি ১ হাজার ৭ শত পাট চাষীদের মাঝে পাট বীজ বিতরণ করা হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031