নওগাঁর মহাদেবপুর ১০ নং ভীমপুর ইউনিয়নের চকগৌরী বাজারে গাঁজসহ ১ জন আটক

নওগাঁ পুলিশ সুপারের নির্দেশনায় মহাদেবপুরে মাদক বিরোধী বিষেশ অভিযানে ১ কেজি গাজা সহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার। ১৫-০৩-২০২৬ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী একটা টীম অভিযান পরিচালনা কালে মহাদেবপুর থানা এলাকার অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চক গৌরিহাট-বাজারে একটা রুটির দোকানদার রুটি বিক্রির পাশাপাশি গাজা বিক্রয় করে। বর্তমানে সেই দোকানদার গাজা নিয়ে দোকানে প্রবেশ করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ডিবির অভিযানিক দল বেলা ১৬.০০ ঘটিকায় চক গৌরি বাজারে রুটির দোকানদার আসামি মোস্তাফিজুর রহমান বাবু (৪৬) পিতা মৃত সাত্তার গ্রাম কসবা থানা ও জেলা নওগাঁ এর দোকানের সামনে ছদ্মবেশে অবস্থান নেয়। কিছুক্ষন পরে আসামী মোস্তাফিজুর রহমান বাবু প্লাস্টিকের বাজার করা ব্যাগ নিয়ে দোকানে প্রবেশ কালে জেলা গোয়েন্দা শাখা নওগাঁ অভিযানিক দল তাকে থামিয়ে তার নাম ঠিকানা জিজ্ঞাসাবাদ করে দেহ তল্লাশী করে। তল্লাশী কালে আসামি হাতে ব্যাগের মধ্যে ১ কেজি গাজা উদ্ধার করে জব্দ করা হয় । এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031