
নিজস্ব প্রতিবেদক,
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে যুবদল নেতা শাহিদুল ইসলামের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) পবিত্র রমজানের ২৫তম দিনে বিকেলে ভাংবাড়ীয়া গ্রামের মোল্লা পাড়ায় তাঁর নিজ বাসভবনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় দেশ, জাতি ও দলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মাফুজা ইয়াসমিন জলি, সহ-সভাপতি শাহারভানু খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক রেক্সনা খাতুন, সাংগঠনিক সম্পাদক তহমিনা খাতুন, ২ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি মজুরা খাতুন, ৬ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি শাকিলা খাতুন ও সাধারণ সম্পাদক রেহেনা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, ওলামা দলের সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ, ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, ওয়ার্ড কৃষক দলের সভাপতি হেল্টু মন্ডলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন যুবদল কর্মী জাকিরুল ইসলাম, টিক্কা, বাচ্ছু, শামিম রেজা, আসলাম, মিলন, রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের কামাল হোসেন।
প্রধান আয়োজক যুবদল নেতা শাহিদুল ইসলাম বলেন, পবিত্র রমজান উপলক্ষে দলীয় নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিলের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।