আলমডাঙ্গায় ৮৭টি মাদ্রাসা ও এতিমখানায় সৌদি আরবের উপহার খেজুর বিতরণ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৮৭টি মাদ্রাসা ও এতিমখানার মাঝে সৌদি আরবের উপহার খেজুর বিতরণ করা হয়েছে। শনিবার (১৫ মার্চ ২০২৬) দুপুর ২টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ খেজুর বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আকতার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতের চুয়াডাঙ্গা  জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুসসালাম। এসময় মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে খেজুর তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার। জানা যায়, পবিত্র মাহে রমজান উপলক্ষে সৌদি আরবের পক্ষ থেকে উপহার হিসেবে প্রাপ্ত খেজুর আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের জন্য বিতরণ করা হয়। ৩২কাটুনে উপজেলার ৮৭টি মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিদের মাঝে এসব খেজুর হস্তান্তর করা হয়। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাসে সৌদি আরবের এ উপহার এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আনন্দের বার্তা বয়ে আনবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031