
ঢাকা: সমাজ ও মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখা সফল নারী ও পুরুষদের সম্মাননা জানাতে রাজধানী ঢাকার বিজয়নগরে অবস্থিত ইআরএফ অডিটোরিয়াম সেন্টারে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ১৪ মার্চ ২০২৬, বিকাল ৪টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঙ্গনের কৃতী ব্যক্তিদের মাঝে “Women’s Independence Award 2026” প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে সিরাজগঞ্জের শাহজাদপুর সাংবাদিক ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং শাহজাদপুর উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) আইন সহায়তা কেন্দ্রের সহ-সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম শরিফ-কে সমাজসেবা ও হতদরিদ্র মানুষের কল্যাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ “Women’s Independence Award 2026” ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের সুনামধন্য বিচারপতি জনাব জয়নাল আবেদিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা রাকা চৌধুরীসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ।এমন একটি গুরুত্বপূর্ণ সম্মাননা প্রদান করায় শাহজাদপুর সাংবাদিক ফোরাম-এর পক্ষ থেকে অনুষ্ঠানের সম্মানিত আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।