টেকনাফের শাহপরীর দ্বীপের স্বপ্নের সড়ক এখন মৃত্যু ফাঁদ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা

কক্সবাজারের শাহপরীর দ্বীপ এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্নের নতুন সড়কটি এখন যেন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দৃষ্টিনন্দন এই সড়কে লবণ পানি পড়া ও অবৈধভাবে মাটি বিক্রি চক্রের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা বাড়ছে। ফলে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে দ্বীপে বসবাসকারী অর্ধলক্ষাধিক মানুষকে।স্থানীয় সূত্রে জানা যায়, নতুন সড়কের আশেপাশের এলাকা থেকে লবণের মাঠ, সরকারি খাস জমি এবং ব্যক্তি মালিকানাধীন জমি থেকে প্রভাবশালী একটি চক্র অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন করে ট্রাকে করে বিক্রি করছে। পরিবহনের সময় এসব কাঁচা মাটি সড়কে পড়ে রাস্তার ওপর একটি আস্তরণ তৈরি হয়েছে।এর সঙ্গে লবণবাহী ট্রাক থেকে ঝরে পড়া পানি ও কুয়াশার কারণে সড়কটি পিচ্ছিল হয়ে পড়ছে। ফলে প্রতিনিয়ত ছোট-বড় সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।এদিকে পর্যটন মৌসুমে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটকবাহী যানবাহন টেকনাফ এলাকায় যাতায়াত করে। অনেক চালক আগে থেকে সড়কের এই ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে অবগত না থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বাড়ছে।এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। বিশেষ করে লবণবাহী ট্রাক থেকে পানি নিঃসরণ বন্ধ করা এবং মাটি পরিবহনের সময় সড়কে কাঁচা মাটি পড়ে দুর্ঘটনার ঝুঁকি তৈরি না হয়—এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করছেন দ্বীপবাসী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031