উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে মেম্বার প্রার্থীর আয়োজনে দোয়া ও ইফতার পার্টি অনুষ্ঠিত।

উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাঁচ পীর বাজার মৃত আশরাফ আলীর চাতালে মেম্বার প্রার্থী মোঃ আবু লোকমান( জুয়েল দোয়া ও ইফতার পার্টির আয়োজন করেন।এসময় উপস্থিত থাকা সকল পেশাজীবীর লোকজন তাকে উৎসাহিত করে বলেন আমাদের ৩নং ওয়ার্ডে দেশ স্বাধীনের পর থেকে এমন একজন ব্যক্তি পাইনি সে শিক্ষিত।তাই আমরা লোকমান ভাইকে বেছে নিয়েছি সে একজন ভালো মনের মানুষ সৎ এবং যোগ্য প্রার্থী তাই এবার ৩নং ওয়ার্ড থেকে তাকেই আমরা সকলেই একটি করে ভোট দিয়ে মেম্বার নির্বাচিত করবো ইনশাল্লাহ।এবং সেই সাথে আমাদের পাড়া মহল্লায় সকল পরিচিত ভাই ও আত্মীয়-স্বজনদের কাছে তার জন্য দোয়া ও একটি করে ভোট চাইবো এবং তার পাশে থেকে সকল ধরনের ভোটের কার্যক্রম পরিচালনা করবো। মেম্বার প্রার্থী আবুল লোকমান জুয়েল প্রতিশ্রুতি দিয়ে বলেন দলমত নির্বিশেষে আমি যদি এই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার হিসেবে নির্বাচিত হই তাহলে কোন ধরনের সুবিধার জন্য যেমন- বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এবং টিয়ার, কাবিখা, কাবিটা, যে কোনো ধরনের উন্নয়ন মুখি কাজে এবং সুবিধা ভোগী ব্যক্তিদের কাছ থেকে একটি টাকাও নেব না এটা কথা নয় কাজে বিশ্বাসী। তাই আপনারা আপনার একটি করে ভোট দিয়ে আমাকেযদি নির্বাচিত করেন তাহলে আপনাদের সহযোগিতায় মাদক মুক্ত অনিয়ম এবং দুর্নীতি রোধ করা সম্ভব হবে। সেই সাথে যেকোনো মিটিংয়ের অনিয়ম হতে দেবেননা বলে প্রতিশ্রুতি দেন।এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠনের সকল নেতাকর্মী ও বাংলাদেশ জামায়াতের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031