
পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার সিন্দুরী গ্রামে আপন ভাতিজা বউকে ধর্ষণের চেষ্টা করলেন চাচা শ্বশুর হেলাল ।এবিষয়ে অভিযুক্ত চাচা শশুর হেলালকে আসামী করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আমিনপুর থানা পুলিশ। ভুক্তভোগী নারী ও এলাকাবাসীর অভিযোগ,অভিযুক্ত হেলাল সিন্দুরী প্রাইমারী স্কুলে চাকরী করলেও সে দীর্ঘদিন ধরে গরীব মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে খারাপ সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। ততকালীন আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব থাকার কারণে হেলালের বিরুদ্ধে বিচার তো দুরের কথা কেউ মুখ খুলেও সাহস পায়নি। এমন কি সেসময় নিজের ইজ্জত বাঁচাত অভিযুক্ত হেলালের ভয়ে বসত ভিটা অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হয় কেউ কেউ। পরে ঘটনাটি ভুক্তভোগী তারস্বামীর কাছে বলে দিলে তার স্বামীর গ্রামের প্রধানদেরকে বিষয়টি অবগত করেন। একপর্যায়ে গ্রামের লোকজন ঘটনাটি সমাধানের চেষ্টা করেন।কিন্তু অভিযুক্ত তাতে সারা না দিয়ে উল্টো ভুক্তভোগীর পরিবারের লোকজনদেরকে হুমকি ধামকি দিতে থাকে।ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, থানায় অভিযোগ করার পর থেকেই ধর্ষক হেলাল পলাতক রয়েছে। কিন্ত সে এবং তার লোকজন বিভিন্নভাবে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমতাবস্থায় আমরা খুবই হুমকির মধ্যে দিন যাপন করছি।এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত ধর্ষক হেলাল এর আগেও এধরণের ন্যক্কারজনক ঘটনা একাধিকবার ঘটিয়েছে।এঘটনায় ওই এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অঅভিযুক্ত হেলালের দৃষ্টান্তমুলাক শাস্তি দাবি জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনগণ ও ভুক্তভোগী পরিবার।