আলমডাঙ্গা পৌরসভায় মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (১৪ই মার্চ) সকাল ১১টার দিকে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতার উপর সচেতনতা বাড়াতে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে আলিফ উদ্দিন রোড মোড়ে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের নেতৃত্বে ‍র‌্যালিতে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, পৌরসভায় মশক নিধন প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে ‍র‌্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে। ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু সেরে যায়, তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্বক হতে পারে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়।তিনি আরও বলেন, ঘর ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার লার্ভা মরে যায়। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারনে পাত্রটি ঘষে পরিষ্কার করতে হবে। যে কোনো উপায়ে এডিস মশা ধ্বংস করতে হবে। র‌্যালি শেষে আলিফ উদ্দিন রোড মোড়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পান্না আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাক্তার শারমিন আক্তার। আলমডাঙ্গা পৌরসভার সেনেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন পৌরসভার সিএ এইচ আর জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন ইন্সপেক্টর মামুন আক্তার, করআদায়কারী মোস্তাক আহমেদ, সাহাবুল হোসেন ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক সোহাগ আলী।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031