চুয়াডাঙ্গায় জেলা ছাত্রদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট বীর উত্তম জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে বিএনপির সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করা হয়।

অনুষ্ঠানটি চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইন্তেয়ার হোসেন ইরোনের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি শরিফুল ইসলাম ছোটন, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হোসেন টোটো, যোগাযোগ সম্পাদক সৌরভ আরেফিন শাওন, জেলা ছাত্রদলের ১নং সদস্য খালিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক ইকরা, আপ্যায়ন সম্পাদক লতিফসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, দর্শনা থানা ছাত্রদল, জীবননগর উপজেলা ছাত্রদল, দর্শনা পৌর ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মুফতি ইয়াকুব। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খাঁন বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসের শিক্ষা কাজে লাগিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদল অতীতে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031