
শামীম তালুকদার:পবিত্র মাহে রমজান উপলক্ষে নেত্রকোণা সদর উপজেলার ৪ নম্বর সিংহের বাংলা ইউনিয়নের প্রতাপপুর গ্রামে মজমূল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে প্রতাপপুর হাই স্কুল মাঠে আয়োজিত এ দোয়া ও ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজমূল হক আলতু মেম্বার শিক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান, প্রতাপপুর হাই স্কুলের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী এমদাদুল হক মিলন, প্রতাপপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মো. মশিউর রহমান, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় সভাপতি শামীম তালুকদার, সাংবাদিক বেলায়েত শেখ, সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সাইফুল্লাহ সাঈম, দিদারুল হক কায়েসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং এলাকার উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা,আনোয়ারুল হক তুহিন। ইফতার মাহফিলকে কেন্দ্র করে এলাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় এবং উপস্থিত সবাই আয়োজকদের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান।