আলমডাঙ্গার পোয়ামারীতে প্রবাসী সেবা কল্যাণ সংস্থার আত্মপ্রকাশ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ডাউকি ইউনিয়নের পোয়ামারী গ্রামে নবগঠিত পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থা–এর আত্মপ্রকাশ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (রমজান ১৪৪৭ হিজরী) বাদ আসর পোয়ামারী স্কুল মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রবাসীদের পরিবার, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাদের কল্যাণ এবং এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থা গঠন করা হয়েছে। ভবিষ্যতে সংগঠনটি এলাকার অসহায় মানুষের সহায়তা, শিক্ষা ও সামাজিক উন্নয়নসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উল্লেখ করেন। হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
“যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিন রোজা রাখে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে নিয়ে যান।”
(সহিহ বুখারী: ২৬৮৫, সহিহ মুসলিম: ২৭৬৭)
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. তারিক আজিজ।
ইফতার মাহফিলের আয়োজন করেন প্রবাসী রাহুর রাহাত রাব্বি, মো. মামুন রেজা, মো. সুজন আলি, মো. রাজিব ও মো. রাছেল।
আয়োজনে ছিল: পোয়ামারী প্রবাসী সেবা কল্যাণ সংস্থা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031