উৎসবমুখর পরিবেশে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নির্বাচন সম্পন্ন, সভাপতি জাকির ও সম্পাদক জাহিদুর

যশোরের মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে জাতীয় দৈনিক নাগরিক ভাবনা’র উপজেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক পদে জাতীয় দৈনিক জবাবদিহি ও জেটিভির উপজেলা প্রতিনিধি মোঃ জাহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) ক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে নির্বাচিত অন্যরা হলেন— দপ্তর সম্পাদক বিএম সাব্বির হাসান (দৈনিক আজকের খবর), কোষাধ্যক্ষ মোঃ আব্দুল আলিম (দৈনিক সকালের বার্তা), সাংগঠনিক সম্পাদক এসএম ফারুকুল ইসলাম (দৈনিক দেশ বুলেটিন), প্রচার সম্পাদক মোঃ তহিদুল ইসলাম (সোনালী নিউজ টিভি) এবং নির্বাহী সদস্য প্রদীপ কুমার মন্ডল (দ্যা ডেইলি ট্রাইবুনাল)।এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি এস এম তাজাম্মুল হোসেন (দৈনিক যশোর বার্তা), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সকালবেলা), সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন কবির (দৈনিক কলম কথা), সহ-কোষাধ্যক্ষ দিপু মন্ডল (দৈনিক নতুন কাগজ), সহ-সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম (প্রতিদিনের কণ্ঠ), সহ-প্রচার সম্পাদক আবু রায়হান (প্রতিদিনের কণ্ঠ) এবং নির্বাহী সদস্য সাজ্জাদুল ইসলাম।
দ্বি-বার্ষিক এই নির্বাচনে উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তার উপস্থিতিতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নূর ইসলাম ও সুমন চক্রবর্তী।
নির্বাচন পরিদর্শন করেন মণিরামপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা সাফায়ত হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি আহসান হাবিব লিটন, সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মাওলানা মহিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক রিয়াদ হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি ইবাদুল ইসলাম মনু।
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব সাংবাদিক নেতা সাজ্জাদ আলম খান সজল উপস্থিত থেকে ভোট গণনা কার্যক্রম তদারকি করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন আরজেএফ নড়াইল জেলা কমিটির দপ্তর সম্পাদক রিপন বিশ্বাস, নির্বাহী সদস্য সৈয়দ ওয়াহিদুল রহমান (মুকুল)সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও সদস্যবৃন্দ।
নির্বাচন চলাকালে সার্বিক নিরাপত্তায় মণিরামপুর থানা পুলিশের একটি টিম দায়িত্ব পালন করে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ক্লাবের বৃহত্তর স্বার্থে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা সম্মিলিতভাবে আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031