আলমডাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে চুরি ও মাদক মামলাসহ ১৪ জন গ্রেফতার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি ও মাদক মামলার আসামিসহ পরোয়ানাভুক্ত মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে কুষ্টিয়া জেলার মিরপুর থানার পোড়াদহ এলাকার স্বরূপকাঠি চকপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে আলাউদ্দিন ওরফে আলাল (৫৩) এবং একই এলাকার আলাউদ্দিন আলালের ছেলে শাকিব (২৩) রয়েছেন।
এছাড়া মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে আলমডাঙ্গা উপজেলার জেহালা অর্ঘনাথপাড়া গ্রামের মৃত মধু সরদারের ছেলে তারেক সরদার (৩৬) এবং কান্তপুর গ্রামের সেলিম রেজার ছেলে রাতুল হাসান সোহাগ (২২)-কে।
অন্যদিকে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিদের মধ্যে গ্রেফতার করা হয়েছে— আলমডাঙ্গা উপজেলার মিয়াপাড়া গ্রামের রাহেন আলীর ছেলে রনি ইসলাম (২৮), গোবিন্দপুর এক্সচেঞ্জপাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে রেজাউল হক (৪৯), কালিদাসপুর গ্রামের সাদেক মালিকের ছেলে সাইফুল, স্টেশনপাড়া গ্রামের মাহাবুরের ছেলে মিজানুর রহমান ওরফে মিজান, গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত সানোয়ার হোসেনের ছেলে জামিরুল ইসলাম, নতিডাঙ্গা আবাসন এলাকার আহাদের ছেলে বিপুল (২৭), একই এলাকার আহাদের ছেলে বিপুল (২৭), গোবিন্দপুর নতুন বাসস্ট্যান্ড এলাকার মৃত উসবাদ আলীর ছেলে খাইরুল ইসলাম, নতিডাঙ্গা আবাসন এলাকার শরফিউলের মেয়ে বিথী (২১), একই এলাকার আহাদের স্ত্রী বলিকা (৪৫) এবং বিপুলের স্ত্রী স্মৃতি খাতুন।
আলমডাঙ্গা থানা পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031