পাইকগাছায় অবৈধ জাল জব্দ; পোনা নদীতে অবমুক্ত

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে খুলনার পাইকগাছায় বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ নেটজাল জব্দ ও প্রায় ২ লাখ পার্শে মাছের পোনা নদীতে অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে উপজেলার সোলাদানা, লতা ও দেলুটি ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত শিবসা, দেলুটি ও ভদ্রতা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযান চলাকালে তিনটি অবৈধ নেটজাল জব্দ করা হয় এবং আনুমানিক দুই লাখ পার্শে মাছের পোনা জব্দ করে নদীতে অবমুক্ত করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এ সময় বাংলাদেশ নৌ পুলিশ পাইকগাছার সহযোগিতায় অভিযানে ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌ ফাঁড়ি পুলিশের কর্মকর্তা রবিউল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল যেমন-বেহুন্দি, কারেন্ট, মশারি, চটজাল, পাই জাল ও টং জাল অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031