
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের বিভিন্ন লিল্লাহ বোর্ডিং, মাদরাসা ও এতিমখানায় সরকারি বরাদ্দকৃত খেজুর সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে।
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই খেজুর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রকৃত হকদারদের হাতে এই উপহার পৌঁছে দেওয়ার লক্ষ্যে তিনি বিশেষ তদারকি করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের মাধ্যমে পরিচালিত এই কার্যক্রমে সার্বিক তত্ত্বাবধান করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আজিজুর রহমান। স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রতিষ্ঠানের অনুকূলে মাস্টাররোল ও রেজুলেশনের মাধ্যমে যথাযথ নিয়ম মেনে এই খেজুর বণ্টন করা হয়।
বিতরণকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পবিত্র রমজান মাসে এতিম ও দুস্থ শিক্ষার্থীরা যাতে ইফতারে পুষ্টিকর খাবার পেতে পারে, সেই লক্ষ্যেই সরকারের এই বিশেষ বরাদ্দ। পর্যায়ক্রমে উপজেলার সকল তালিকাভুক্ত মাদরাসা ও এতিমখানায় এই বরাদ্দ পৌঁছে দেওয়া হয়েছে।
উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষকরা এই মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং সময়মতো খেজুর হাতে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।