
ফরিদপুরের সালথা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় সালথা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।সালথা প্রেসক্লাবের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাহিদের সভাপতিতে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালতা প্রেসক্লাবের পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ মামুন সরকার, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা ও সালথা) সার্কেল মোহাম্মদ মাহমুদুল হাসান, সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নবকাম পল্লী কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাই চেয়ারম্যান মোঃ আজাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা জামায়াত ইসলামির আমির আব্দুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ সেলিম মোল্যা, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সালথা প্রেসক্লাবের অন্যান্য সদস্য সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন, সালতা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিঞা লিয়াকত হোসাইন।