মাগুরায় পবিত্র রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে ডিম, দুধ, ব্রয়লার ও গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার ১১ মার্চ মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে পবিত্র রমজান উপলক্ষ্যে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে ডিম, দুধ, ড্রেসড ব্রয়লার এবং গরুর মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।এ সময় তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পুষ্টিকর খাদ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সংশ্লিষ্ট দপ্তরকে এ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার নির্দেশনা প্রদান করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিউ: ৪৬










