
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ (VGF) চাল বিতরণ করা হয়েছে।২০২৫–২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে তিনদিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১০, ১১ ও ১২ মার্চ ধারাবাহিকভাবে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হয়।কর্মসূচির আওতায় ইউনিয়নের দরিদ্র, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিনামূল্যে বিতরণ করা হয়।বুধবার (১১ মার্চ) সকালে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু এবং বীরগঞ্জ উপজেলা সমবায় অফিসার মোঃ আহাদ আলী মন্ডল।এ সময় উপস্থিত ছিলেন ৮নং ভোগনগর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ ইয়াকুব আলী, ইউপি সহকারী সচিব মোঃ সায়েম ইসলামসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে এ ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।