ভাংবাড়ীয়া ইউনিয়নে ঈদ উপলক্ষে ১,৭৫৬ কার্ডধারীর মাঝে ভিজিএফের চাল বিতরণ

স্টাফ রিপোর্টার : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় পরিচালিত ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে এই চাল বিতরণ করা হয়।

এ কর্মসূচির আওতায় ইউনিয়নের মোট ১,৭৫৬ জন কার্ডধারীর মাঝে চাল বিতরণ করা হয়েছে। প্রতি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উজ্জামান, ট্যাগ অফিসার কামরুজ্জামান, হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ এসআই মিজানুর রহমান, এএসআই সোহেল রানা সহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিশেষ সহায়ক এবং এতে তাদের ঈদের আনন্দ আরও বৃদ্ধি পায়।

ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ইউনিয়ন পরিষদ সবসময় কাজ করে যাচ্ছে। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব ইনশাআল্লাহ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031