শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বেসরকারি উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও এ্যাম্বাসি অফ সুইডেনের আর্থিক সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক জলবায়ু ও সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (সিআরইএ) প্রকল্পের আওতায় বুধবার (১১ মার্চ) সকাল ১০ টার সময় ৭১ নং বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাবুরা ও বুড়িগোয়ালিনী ইউনিয়নের নারী ও কিশোর কিশোরী দলের সদস্যদের নিয়ে সাইকেল র‍্যালি, মানববন্ধন, কুইজ প্রতিযোগিতা বালিশ বদল খেলা,বাস্কেট বল,হাড়ি ভাংগা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।র‍্যালিটি বুড়িগোয়ালিনী ফরেস্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে নীলডুমুর প্রধান সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ওয়ান স্টপ ক্রাইসিস সেল (অসিসি)প্রোগ্রাম অফিসার প্রনব কুমার বিশ্বাস । অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম মোড়ল। আরো উপস্থিত ছিলেন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ফতেমা খাতুন, উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আল-হুদা মালী, বুড়িগোয়ালিনী ইউনিয়নের ক্লাইমেট অ্যাকশন গ্রুপের সদস্য,সুদিপ্তা মণ্ডল, শাহানারা পারভীন ও সি আর ই এ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।প্রজেক্ট অফিসার সুলতা সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর সমান অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তায় নারীদের আরও এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং নারীবান্ধব সমাজ গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। এ সময় লিডার্সের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে নারী উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। সবশেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031