সালথায় সারের ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

ফরিদপুরে সালথা উপজেলায় সারের ডিলার বাতিল ও পুননিয়োগের দাবিতে আজ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় সালথা নগরকান্দা আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হয়।আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১ টায় সালথা উপজেলা পরিষদের সামনে সালতা উপজেলার সর্বস্তরের জনগণ”এর এ ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে তাদের লিখিত একটি স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, সোনাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি মাওলানা মোঃ আজিজুর রহমান, ছাত্রদল নেতা সাইফুল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নে সারের ডিলার নিয়োগ দেওয়ার কথা থাকলেও নিয়োগ ও সার বিতরণ নীতিমালা যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে তিনজন করে সারের ডিলার থাকার কথা থাকলেও বাস্তবে তা মানা হয়নি বলে দাবি করেন।মানববন্ধনে বক্তারা ৪ দফা দাবি তুলে ধরেন।দাবিগুলো হল”১/ এক পরিবারের একাধিক শারদীলার লাইসেন্স বাতিল করতে হবে, নীতিমালার পরিপন্থী।২/ সার ডিলারশিপ সমন্বয়ের মাধ্যমে ইউনিয়নের নাগরিকদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। যা সার ডিলার নিয়োগ ও সার বিতরণ নীতিমালা-২০২৫ এর লঙ্ঘন।৩/ সংশ্লিষ্ট ইউনিয়নের নাগরিকদের নামে শাড়ির ডিলার লাইসেন্স প্রদান করে স্থানীয় কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে হবে।৪/ আওয়ামী লীগ সরকারের আমলে দেওয়া সব সারের ডিলার লাইসেন্স বাতিল করে নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ দিতে হবে।বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও ষাঁড় বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এসব দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031